একদিন হঠাৎ
বাসভোজন ভরদুপুর তখন। পল্টনের মোড় থেকে বাংলামোটর পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে। সেই যে আটকে আছে আটকেই আছে, জট ছোটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাসগুলোর ভেতর এ সময় রমরমা ভিড়। পা ফেলার মতো জায়গা নেই, লোকজন রেগে খেপে যাচ্ছে কারও সঙ্গে সামান্য ধাক্কা লাগলেই।যানজটে আটকা পড়া এ রকম একটা বাসের ভেতরে ইঞ্জিনের ওপর গুটিশুটি মেরে বসে ছিলেন একজন বৃদ্ধা ভদ্রমহিলা। হঠাত্ তিনি কোলের ভ্যানিটি ব্যাগ খুললেন। সেখান থেকে বেরোল একটা সাদা রঙের টিফিন বক্স। আর বেরোল একটা স্টিলের চামচ। টিফিন বক্সটা খুলে তিনি খিচুড়ি খাওয়া শুরু করলেন। সঙ্গে বোধ হয় শশার সালাদ ছিল। তিনি এক টুকরো শশা মুখে দেন, এক চামচ খিচুড়ি মুখে পোরেন। বাসের লোকজন চেয়ে চেয়ে দেখে আর ভাবে, করেন কী এই মহিলা!মহিলা বসেছিলেন চালকের পাশেই। চালক স্টিয়ারিংয়ে দুই হাত ভাঁজ করে ভর দিয়ে বসে বসে তাঁকেই দেখছিলেন। শেষে চুপ থাকতে না পেরে বলে বসলেন, ‘খালাম্মা, আপনে কী করেন?’ মহিলা নির্বিকারভাবে জবাব দিলেন, ‘দুপুরের খাবার খাইতেছি। আমার ডাইবেটিকস আছে। টাইমলি খাইতে হয়।’ খাওয়া শেষ করে বক্সটা ব্যাগে ভরতে ভরতে বললেন, ‘দুপুরের খাবারটা সাথে নিয়া বাইর হই। জামের তো ঠিক-ঠিকানা নাই, আটকা পড়লে রাস্তার মধ্যেই খাইতে হয়।’ রিকশার পেছনেরিকশার নগর ঢাকাতে এ চিত্রটা খুবই পরিচিত। দুষ্টু ছেলের দল সুযোগ পেলেই লাফ দিয়ে রিকশার পেছনে দাঁড়িয়ে পথ চলে। টের পেলে কখনো কখনো রিকশার যাত্রী ধমকে নামিয়ে দেয় তাদের, কখনো বা রিকশাচালক ধমক লাগায়। সচেতন পথচারীরাও কখনো কখনো বকে নামিয়ে দেয়। কিন্তু এই ছেলেটার ভাগ্যটা খারাপ ছিল। তাকে কেউ নেমে যেতে বলেনি। না যাত্রী, না রিকশাওয়ালা, না কোনো পথচারী। কেউ না। ছেলেটা এইভাবে রিকশার পেছনে চড়ে এসেছিল অনেক দূর পর্যন্ত। তারপর কোন ফাঁকে পা ফসকে চলে গেল রিকশার চাকার স্পোকের ফাঁকে। ছেলেটা ঝুলে পড়ে গেল রিকশার পেছনে। স্কুল থেকে ফিরছিল বোধ হয়। কাঁধে একটা স্কুল ব্যাগ ছিল। সেটার কারণেই বাচ্চাটার মাথাটা বেঁচে গেল। কিন্তু ডান পায়ের মাংস থেঁতলে ছড়িয়ে পড়েছে। রক্ত বেরোচ্ছে গলগল করে। আর সে কী চিত্কার! অবস্থা দেখে রিকশাওয়ালাও থতমত খেয়ে গেছে। তাড়াতাড়ি দু-একজন পথচারী ধরাধরি করে ছেলেটাকে নিয়ে গেল একটা ফার্মেসিতে। একজন গেল তার মা-বাবাকে খবর দিতে। শুধু শুধু দুষ্টুমির ছলে এত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। এখন কত ভুগতে হবে ওকে, ওর পরিবারকে—সে কথা ভেবেই সবাই আফসোস করছিল তখন। — আহমেদ শাকিলবিক্রি হচ্ছে ‘মুখপোড়া’ হনুমান! ছবিটি পুরান ঢাকা থেকে তোলা। কাপ্তানবাজার ডিসিসি পশু জবাইখানার বিপরীতে একটি দোকানে খাঁচায় আটকে রাখা হয়েছিল এ মুখপোড়া হনুমানটিকে। ক্রেতা-আকর্ষণের জন্য খাঁচাটিকে ঝোলানো হয়েছে দোকানের বাইরে। অথচ ‘বন্য প্রাণী সংরক্ষণ আইন-১৯৭৩’ অনুযায়ী দেশে বন্য প্রাণী কেনাবেচা নিষিদ্ধ। আর মুখপোড়া হনুমান তো বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে বিবেচিত হচ্ছে। এ হনুমানটি কি অরণ্যে ফিরে যেতে পারবে? নাকি আর দশটা পোষা প্রাণীর মতো আটকে থাকবে ইটকাঠের নগরে? —আজহার হোসেনভাইয়া বললে থামে গাড়িঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী ও ফজিলাতুননিসা মুজিব হলের বাস মামারা (বর্তমানে ভাইয়া) একটি কড়া আইন জারি করেন—তাঁদের মামা বলা যাবে না, ভাইয়া বলতে হবে। প্রথম প্রথম ছাত্রীরা ব্যাপারটি নিয়ে অনেক হাসাহাসি করতেন। তবে পরে বুঝলেন, ভাইয়া বলা বাধ্যতামূলক। কারণ, মামা বললে বাসচালকের কোনো সাড়া পাওয়া যায় না। অথচ ভাইয়া বলার সঙ্গে সঙ্গে কথার তুড়ি ছোটে। সেদিন এক আপু চিত্কার করে ডাকছেন, ‘মামা, গাড়ি থামান।’ মামা যেন শোনেননি। অথচ আপুর যখন বোধোদয় হলো; বললেন, ‘ভাইয়া, গাড়ি থামান।’ সঙ্গে সঙ্গে থেমে গেল চলন্ত গাড়ি।—রোমানা রুনুইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।সার্জেন্টের মিশুক বলে কথাগুলিস্তানে কান পেতে শোনা দুই ট্রাফিক পুলিশের কথোপকথন।‘ওই, মিশুক আটকাইছি একটা। গাড়ির কাগজপত্র নাই, ড্রাইভারেরও লাইসেন্স নাই।’‘জরিমানা করেন।’ ‘কিন্তু গাড়ির মালিক বলে কোন সার্জেন্ট...!’‘তাইলে থাক। ঝামেলা কইরেন না।’‘ছাইড়া দিব?’‘ছাইড়া দেন, শেষে আমাগো চাকরির উপরে প্রেশার আসব...ছাইড়া দেন...।’বিশ্ববিদ্যালয়ে ‘ফাটাফাটি অফার’দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার বাতিঘরই নয়, বরং শিল্প-সাহিত্য আর সংস্কৃতির আঁতুড়ঘরও বলা চলে একে। পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনের ব্যাপারেও সমান মনোযোগী। তাই তারা সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। কিন্তু খানিকটা ভিন্ন কায়দায় একটি বিভাগের কতিপয় শিক্ষার্থী ব্যবসা শুরু করেছে খোদ ক্যাম্পাসের আঙিনায়। ‘ফাটাফাটি অফার’ নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে যাত্রী ছাউনিসংলগ্ন এলাকায় ফ্যাশন হাউসের ব্যবসা খুলে বসেছে তারা। প্রক্টরের অনুমতি ছাড়াই চলছে এ ব্যবসা।চাহিদা এখন কফির আমাদের প্রাত্যহিক জীবনে চা বা কফির প্রয়োজনীয়তা এমন পর্যায়ে পৌঁছেছে, এই চা বা কফি ছাড়া দিনের শুরুটা কল্পনাই করা যায় না। চা-কফি ছাড়া জমে না আড্ডা। এমনকি ভিক্ষুক বা টোকাইরা পর্যন্ত অভ্যস্ত চা-কফি খেয়ে। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে চা ছেড়ে অনেকেই ঝুঁকেছেন কফির দিকে। এমনই এক ঘটনার দেখা মিলল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। চা খেতে খেতে আড্ডা দেওয়ার মাঝে এক টোকাইয়ের আগমন চা খাওয়ানোর আবদার নিয়ে। কেননা তার বৈকালিক চা খাওয়াটা তখনো হয়নি। অগ্যতা দোকানদারকে তার জন্য চা দিতে বললে তার আবদার ‘খাওয়াইবেন যখন কোফিই (কফি) খাওয়ান! অনেক দিন কোফি খাই না!’ —নিরা শারমিন