একদিন হঠাৎ
মেলার মানচিত্রে ঘাপলাবাণিজ্য মেলায় ক্রেতাদের সুবিধার জন্য যে মানচিত্র দেওয়া হয়েছে, সেটা আসলে একটা বাজে খরচা ছাড়া আর কিছুই নয়। একে তো মানচিত্র টানানো হয়েছে উঁচুতে, তার ওপর ছোট ছোট হরফে ঘিঞ্জি ঘিঞ্জি করে লেখা। কোনো কিছুই ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। কয়েকটি স্টলের নাম আবার দুইবার ছাপা হয়েছে। তা ছাড়া রাতে আলোর অভাবে ঠিকমতো পড়াও যায় না। তাই দুই বন্ধু যখন একজন আরেকজনকে বলছিল, ‘দাঁড়া ম্যাপটা দেখে খুঁজে বের করি’, তখন অপরজন জবাব দিল, ‘আরে দূর! এই ম্যাপে যতক্ষণে খুঁজে বের করবি, ততক্ষণ রাস্তা ধরে হাঁটলে দোকানটা পেয়ে যাব, চল।’বিজ্ঞাপনের সঙ্গে গান আর কবিতাবাণিজ্য মেলায় যাঁরা প্রতিবছর যান, তাঁদের নিশ্চয়ই মনে আছে, কানের কাছে সেই লাউড স্পিকারে ক্রমাগত তোতাপাখির বুলি আওড়ানোর মতো করে বাজতে থাকা বিজ্ঞাপনের প্যানপ্যানানির কথা। শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার দশা। কিন্তু এবারের বাণিজ্য মেলায় তার অনেকটাই ব্যতিক্রম দেখতে পাওয়া গেল। এবার বাণিজ্য মেলার মাইকে কেবল বিভিন্ন প্রতিষ্ঠান আর তাদের পণ্যের বিজ্ঞাপনই নয়, এর সঙ্গে বাজছে সুললিত গান আর চমত্কার কবিতা। তাই বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে আগের মতো অতটা বিরক্ত হয়তো হতে হবে না এবার।উত্তর দেবে কি?বাণিজ্য মেলায় এ রকম ঘোষণা হরহামেশাই শোনা যায়, ‘অমুক এবং অমুক, আপনারা যেখানেই থাকুন না কেন, আমাদের ঘোষণাকেন্দ্র লক্ষ করে চলে আসুন। আপনাদের জন্য অপেক্ষা করছেন তমুক। অমুক এবং অমুক...।’এবার একটা ঘোষণা শোনা হাস্যকর। ঘোষক বলছেন, ‘ডলি ও রোজি আপনারা যেখানেই থাকুন না কেন, আমাদের ঘোষণাকেন্দ্র লক্ষ করে চলে আসুন। আপনাদের জন্য অপেক্ষা করছেন সালমা। ডলি ও রোজি...আপনারা কি শুনতে পাচ্ছেন?’ বলে ঘোষক বিরতি দিলেন। যেমন করে কেউ প্রশ্ন ছুড়ে দেওয়ার পর উত্তর শোনার জন্য কান পেতে থাকে, ঠিক সে রকম। ঘোষকের এই কাণ্ড দেখে হেসে ফেলল জনতা। দু-একজন তো বলেই বসল, ‘আরে, ওরা যদি তোর কথা শুনতেও পায়, জবাব দেবে কী করে? এটা তো মাইক, টেলিফোন না!’সালাদও নাকি কিনে খেতে হয়বাণিজ্য মেলার রেস্তোরাঁগুলোয় যে দিনেদুপুরে ডাকাতি হয়, সে কথা এত দিনে জেনে ফেলেছেন অনেকেই। একেবারে বাধ্য না হলে কেউ এসব দোকানের ভেতর তাই ঢুকতেই চান না। তো সেই ভদ্রলোক বোধহয় এ রকমই একজন। বাধ্য হয়েই পরিবারসমেত ঢুকেছিলেন একটা খাবারের দোকানে। আবার বাধ্য হয়েই বের হয়ে এলেন তিনি। ঘটনা কী? জানতে চাইলে তিনি হাসলেন। বললেন, ‘বিরিয়ানির লগে সালাদ নাকি কিনা খাইতে হইব। এই কথা শুনেছেন কোনো দিন কোনোখানে?’ —আহমেদ শাকিলটিকিট কেটে নায়িকা দেখাঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। প্রতিদিনই দর্শনার্থীদের কম-বেশি ভিড় লেগে আছে মেলায়। এঁদের কেউ এসেছেন কিনতে, কেউ বা আবার শুধুই ঘুরতে। মেলায় যদিও টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তবুও আক্ষেপ নেই কারও। শুধু সাধারণ দর্শক বা ক্রেতারাই নন, বিনোদন জগতের তারকারাও এসেছেন এই মেলায়। সেদিন দেখা গেল, আশির দশকের জনপ্রিয় এক চিত্রনায়িকাকে। ভক্তদের চোখ এড়াতে এসেছেন বোরখা পরে। কিন্তু জিনিসপত্রের দরদাম করতে গিয়ে একসময় খুলে যায় তাঁর বোরখার নেকাব। তত্ক্ষণাত্ ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি গিয়ে পড়ে তাঁর ওপর। তড়িঘড়ি করে নেকাব টেনে স্থানত্যাগের চেষ্টা করেন চিত্রনায়িকা। কিন্তু পিছু ছাড়তে চান না তাঁর ভক্ত-অনুরাগীরা। শেষমেশ ভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসে মেলা প্রাঙ্গণ ছাড়তে ছাড়তে চিত্রনায়িকা বলেন, ‘বোরখা পরেও রক্ষা পেলাম না!’ আর কোনো কোনো রসিকভক্তের মন্তব্য, যাক ১৫ টাকার টিকিট কিনে নায়িকা তো দেখা হলো! ডিজিটাল প্রসাধনসামগ্রীদেশে এখন সবচেয়ে আলোচিত শব্দগুলোর অন্যতম হলো ‘ডিজিটাল বাংলাদেশ’। এরই ধারাবাহিকতায় ডিজিটাল সমাজ, ডিজিটাল ক্যাম্পাস বা ডিজিটাল মানুষ ইত্যাদি শব্দের সঙ্গেও পরিচিত আমরা। বহুল আলোচিত এই ডিজিটাল শব্দের ব্যাখ্যা নিয়ে রয়েছে নানা জনের নানা মত। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই ডিজিটালের সংজ্ঞা নির্ধারণ করেছেন নিজের মতো করে। ডিজিটাল শব্দে উত্পত্তি বা মানে যাই হোক, এর ব্যবহারোপযোগিতা কিন্তু চমত্কৃত করেছে আমজনতাকে। ‘জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ’ সবখানেই চলছে ডিজিটালের জয়জয়কার। ডিজিটাল শব্দের যত্রতত্র ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে কোথাও তা জুতসই হলো আর কোথায় তা অর্থ বিপর্যয় ঘটাল, সে বিষয়ে কারও মাথাব্যথা নেই। এবারের বাণিজ্য মেলায় দেখা গেল সে রকম এক ঘটনা। ডিজিটাল কাজল, ডিজিটাল নেলপলিশসহ ডিজিটাল প্রসাধনীর পসরা বসিয়েছেন এক চতুর বিক্রেতা। বিক্রেতার ডিজিটাল হাঁকডাকে আকৃষ্ট হয়ে তরুণীরাও ছুটছেন তাঁর দোকানে। তারপর আসল ঘটনা দেখে কেউ পাচ্ছেন মজা, কেউ বা প্রকাশ করছেন বিরক্তি !—নিরা শারমিনআইফোন হারিয়েসন্ধ্যার দিকে বাণিজ্য মেলার ঘোষণা কেন্দ্র থেকে ভেসে আসে অদ্ভুত এক ঘোষণা। ‘একটি আইফোন হারানো গেছে, কোনো সহূদয়বান ব্যক্তি পেয়ে থাকলে অনুসন্ধানকেন্দ্রে ফেরত দিয়ে যাবেন।’ঘোষণা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের কেউ কেউ হেসে ফেলল। আর কেউ কেউ হাসতে হাসতেই বলল, আইফোন পেলে কেউ ফেরত দেবে বুঝি?তারপর ঘোষক আবার বললেন, ‘সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।’এবারও লোকজন হেসে ফেলল, কতই বা আর পুরস্কার দেবে। তার জন্য কেউ আইফোন ফেরত দেবে নাকি?এতেও কাজ হচ্ছে না দেখে ঘোষক তাঁর শেষ অস্ত্রটি ঝাড়লেন, ‘আইফোনটি কেউ পেলেও কোনো লাভ হবে না। ব্যবহার করা যাবে না। কারণ ফোনসেটটা লক করা আছে।’ এবার হাসির রোল উঠল পুরো বাণিজ্য মেলায়। লোকজন বলল, ‘আরে! বাংলাদেশে আইফোনের লক খোলা কোনো ব্যাপার?’—রুবামা ইফফাতকলাভবনের লনের এ কী হাল!সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অফিসের নিচের দরজা পার হয়ে কলাভবনে পা রাখতেই নাকে একটা কটু দুর্গন্ধ এল। ভবনের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে গন্ধটা আরও বাড়তে লাগল। পয়োবর্জ্যের গন্ধ কোথা থেকে আসছে—সেই রহস্যের মীমাংসা হলো কিছুদূর হাঁটার পর। দেখা গেল, কলাভবনের লনের মধ্যকার সবুজ ঘাস তলিয়ে আছে নোংরা পানিতে। লনটিতে ছোট কিছু ফুলগাছ আর সবুজ ঘাসের সমারোহ নজর কাড়ার মতো। কিন্তু এই দৃশ্যের সঙ্গে একেবারেই বেমানান পয়োবর্জ্যময় পানি। এই লনের পাশের ক্লাসরুমে বসেই শিক্ষার্থীরা ক্লাস করে, কয়েকজন শিক্ষকের কামরাও এখানেই। তাদের নাকে দুর্গন্ধ লাগলেও বোধহয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাক অবধি সে গন্ধ পৌঁছায় না। —আলী আসিফ