একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরিসইরিস সৌরজগতের সবচেয়ে আলোচিত বামন গ্রহ। সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহ প্রদক্ষিণ করছে, এদের মধ্যে ভরের দিক থেকে এর অবস্থান নবম। এটি আয়তনে প্লুটোর প্রায় সমান, কিন্তু এর ভর প্লুটো থেকে ২৭ শতাংশ বেশি। প্যালোমার পর্যবেক্ষণকেন্দ্রের মাইক ব্রাউন ২০০৫ সালে প্রথম এ গ্রহের খোঁজ পান। এখন পর্যন্ত ইরিসের একটিমাত্র উপগ্রহ আবিষ্কৃত হয়েছে, যার নাম ডাইসনোমিয়া। সূর্য থেকে উপগ্রহটির দূরত্ব সূর্য থেকে প্লুটোর দূরত্বের প্রায় তিন গুণ। ইরিস ও ডাইসনোমিয়াই এখন পর্যন্ত আবিষ্কৃত সৌরজগতের সবচেয়ে দূরবর্তী সদস্য। ইরিস যখন আবিষ্কৃত হয়, তখন প্লুটোকে সৌরজগতের গ্রহ হিসেবে ধরা হতো। ইরিস আবিষ্কারের সময় দেখা যায়, এর আকার প্লুটোর চেয়ে কিছুটা বড়। তাই শুরুতে আবিষ্কারকেরা ও নাসা এটিকে সৌরজগতের দশম সদস্য হিসেবে ধরে নেন। পরবর্তী সময়ে প্লুটো, সেরেস, হাউমিয়া ও মেকমেক—এ চার গ্রহের সঙ্গে ইরিসকেও বামন গ্রহ হিসেবে ঘোষণা দেওয়া হয়।