একনজরে পদ্মা সেতু প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালবিস্তারিত সমীক্ষার পর মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ জাপানি সংস্থা জাইকার।২০০৭ সাল১০ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদন।২০০৯ সাল৯ জানুয়ারি: বিস্তারিত নকশা প্রণয়নে পরামর্শক নিয়োগের প্রক্রিয়া ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন।২ ফেব্রুয়ারি: নকশা প্রণয়নের কাজ শুরু।২০১০ সাল১১ এপ্রিল: মূল সেতুর দরপত্র আহ্বান।১১ অক্টোবর: বিশ্বব্যাংকের আপত্তিতে পুনরায় দরপত্র আহ্বান।২০১১ সাল১১ জানুয়ারি: সংশোধিত প্রকল্প প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন।২৪ ফেব্রুয়ারি: বিশ্বব্যাংকের বোর্ডসভায় ১২০ কোটি মার্কিন ডলারের ঋণসহায়তা অনুমোদন।২৮ এপ্রিল: বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি সই।১৮ মে: জাইকার সঙ্গে চুক্তি সই।২৪ মে: আইডিবির সঙ্গে চুক্তি সই। ৬ জুন: এডিবির সঙ্গে ঋণচুক্তি সই।৯ সেপ্টেম্বর: ‘আবুল হোসেনের সততার ঘাটতি আছে’—আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে মার্কিন রাষ্ট্রদূত মরিয়ার্টির তারবার্তা প্রকাশ।২১ সেপ্টেম্বর: মূল সেতু ও তদারকি পরামর্শক নিয়োগ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক প্রথম অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।৯ অক্টোবর: প্রকল্প পরিচালক রফিকুল ইসলামকে অপসারণ।১৩ অক্টোবর: সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বদলি।১৮ অক্টোবর: দুদকের অনুসন্ধান দল গঠন। অক্টোবরের শেষ সপ্তাহে বিশ্বব্যাংকসহ দাতাদের ঋণসহায়তা স্থগিত ঘোষণা।২০১২ সাল ৫ জানুয়ারি যোগাযোগমন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। ২ ফেব্রুয়ারি মূল সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির তথ্য মেলেনি বলে দুদকের প্রতিবেদন। ২০ ফেব্রুয়ারি রমেশ শাহ ও মো. ইসমাইল নামের এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তা আটক। ২৬ মার্চ দুর্নীতির অভিযোগে এসএনসি-লাভালিনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে ডুহাইমের পদত্যাগ। এপ্রিলের প্রথম সপ্তাহে বিশ্বব্যাংকের দ্বিতীয় দফা দুর্নীতির তদন্ত প্রতিবেদন জমা। এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নাম রয়েছে। ২ এপ্রিল কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে কালো তালিকাভুক্ত। ৩০ জুন দুর্নীতির অভিযোগে ঋণচুক্তি বাতিলের ঘোষণা দিল বিশ্বব্যাংক।কে কী বলেছিলেন:১৩ অক্টোবর, ২০১১: ‘পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ হয়েছে। যমুনা সেতুর সময় এ দুই কাজে দুর্নীতি হলেও পদ্মা সেতুর বেলায় তা হয়নি।’—অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।১৩ অক্টোবর, ২০১১: ভিত্তিহীন তথ্য নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বব্যাংক আমাকে নয়, টার্গেট করেছে সরকারকে। আমি না হয়ে এই মন্ত্রণালয়ে ‘জয়নাল’ থাকলে তাঁকেও টার্গেট করা হতো।’—সৈয়দ আবুল হোসেন।২৭ জানুয়ারি, ২০১২: ‘দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে, তাহলে দাতাদের কাছ থেকে আমরা পদ্মা সেতুর জন্য কোনো অর্থ নেব না।’—প্রধানমন্ত্রী শেখ হাসিনা।৩০ জুন, ২০১২: ‘এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক ও রহস্যজনক। তদন্ত চলা অবস্থায় বিশ্বব্যাংক এটা করে একটা দেশকে দুর্নীতিবাজ করতে পারে না। এর পরও আগামী আট মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে।’—ওবায়দুল কাদের।