একনজরে: পারদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পর্যায় সারণির ৮০তম মৌল হচ্ছে পারদ বা মার্কারি (Hg)।  পারদের পারমাণবিক সংখ্যা ৮০ এবং ভর হচ্ছে ২০০.৫৯। মার্কারি বা হাইড্রারজিরাম শব্দের প্রায়োগিক অর্থ হচ্ছে তরল সিলভার। কক্ষ তাপমাত্রায় পারদ গুটিকয়েক মৌলের মধ্যে তরল ধাতু প্রকৃতির। পারদের সাতটি স্থির আইসোটোপ আছে। পারদ স্বর্ণ ও জিংকের সঙ্গে যুক্ত হয়ে অ্যামালগাম প্রস্তুত করে। মিসরীয় পিরামিডে খ্রিষ্টপূর্ব ১৫০০ সালের পারদ ব্যবহারের নমুনা পাওয়া গেছে।  পৃথিবীর ভূত্বকে পারদের অস্তিত্ব থাকলে তার পরিমাণ অতি সামান্য। মাত্র ০.০৮ শতাংশ পার্টস পার মিলিয়ন আকারে পারদের অস্তিত্ব আছে। কস্টিক সোডা ও ক্লোরিন উৎপাদনে পারদ ব্যবহূত হয়। থার্মোমিটার, ব্যারোমিটারে পারদ বহুলমাত্রায় ব্যবহূত হয়। আইয়ুব সরকার