একনেকে দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়সংবলিত দুটি উন্নয়ন প্রকল্প আজ মঙ্গলবার অনুমোদন করেছে। প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে।প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো ২৬ কোটি টাকা ব্যয়ে তথ্য মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ বেতারের মাধ্যম তরঙ্গ ট্রান্সমিটার ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন প্রকল্প’ এবং ৫১ কোটি টাকা ব্যয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ (১ম সংশোধিত) প্রকল্প।’অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার (বীর উত্তম), কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রমুখ সভা কার্যক্রমে অংশ নেন।সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস