একনেকের সভায় ২১৬৯ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মঙ্গলবার প্রায় দুই হাজার ১৬৯ কোটি টাকা ব্যয়সংবলিত সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের এক হাজার ৪৬৬ কোটি, জেডিসিএফের ৩৫ কোটি এবং প্রকল্প সাহায্য ৬৬৮ কোটি টাকা। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলো হলো—বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘স্টাবলিশমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড বেসিক সেন্টার ফর দি ডেভেলপমেন্ট অব হ্যান্ডলুম ফেব্রিক্স প্রকল্প’, বিদ্যুত্ বিভাগের ‘পল্ল¬ী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম-১ প্রকল্প’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প’, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্প’ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘অবশিষ্ট ১১টি জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প’, বিদ্যুত্ বিভাগের ‘ঘোড়াশাল তাপ বিদ্যুেকন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিটের পুনর্বাসন ও আধুনিকায়ন প্রকল্প (২য় সংশোধিত প্রস্তাব)’, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘আইসিসি বিশ্বকাপ ২০১১ বাংলাদেশে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন (সংশোধিত) প্রকল্প’।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, উপদেষ্টা মসিউর রহমান, মোদাচ্ছের আলী, আলাউদ্দিন আহমেদ ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন সভায় অংশগ্রহণ করেন।সভায় মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, পরিকল্পনাসচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বাসস