একপক্ষের হামলায় অন্যপক্ষের সমাবেশ ভণ্ডুল, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির এক পক্ষের মঞ্চে হামলা চালিয়ে সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে অন্য পক্ষ। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসানসহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ২১ জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল তিনটায় নগরের কোর্ট পয়েন্টে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অনুসারী বিএনপির নেতারা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে একটি সমাবেশ আহ্বান করেন।তবে সমাবেশ শুরুর আগে এম ইলিয়াস আলীর অনুসারীর নেতা-কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেন। এর জের ধরে জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় ছবি তুলতে গেলে ছাত্রদলের ক্যাডাররা প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। স্থানীয় একটি দৈনিকের আলোকচিত্রীর ক্যামেরাও তারা ছিনিয়ে নেয়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন নগরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।