একলা চলবেন মমতা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী বিধানসভার নির্বাচনে এককভাবে অংশ নেবে তাঁর দল। এনডিটিভিতে প্রকাশিত এক খবরে জানা গেছে এ কথা। আজ শনিবার কলকাতায় এক শোভাযাত্রা শেষে মমতা বলেন, ‘সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সঙ্গে জোটে থাকা না-থাকা নির্ভর করবে আমাদের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধের পরিপ্রেক্ষিতে।’ ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে যুব কংগ্রেসের ১৩ জন কর্মী নিহত হন। এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে কংগ্রেস। দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এসব কথা বলেন মমতা। তবে তৃণমূল কংগ্রেস তাদের শোভাযাত্রায় কংগ্রেসের কোনো নেতা-কর্মীকে ডাকেনি।ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রণবকে সমর্থন দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ শুরু হয় তৃণমূল কংগ্রেসের। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকেই সমর্থন দেন মমতা। তবে এ নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তৃণমূল কংগ্রেসের।