একসঙ্গে আইয়ুব বাচ্চু-জেমস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একই মঞ্চে বিভিন্ন সময় গান করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দুই ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও জেমস। এবার তাঁরা একসঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নেবেন। তবে সেটা দেশের মাটিতে নয়। জানা গেছে, মালয়েশিয়ায় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তাঁরা দুজন গান করবেন। তবে তাঁরা কী করবেন—এ ব্যাপারে কেউই মুখ খুলছেন না। চ্যানেল আইয়ের মতে, ‘বিষয়টি চমক হিসেবেই থাক।’সম্প্রতি এ পদক প্রদান অনুষ্ঠানের ঘোষণা উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেছে এ দুই ব্যান্ড তারকাকে। আইয়ুব বাচ্চু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় মঞ্চে তাঁর পাশে ছিলেন জেমস। চ্যানেল আই সূত্রে জানা গেছে, প্রবাসী দর্শকদের চমক দেওয়ার জন্য মালয়েশিয়ার মারদেকা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড-চ্যানেল আই বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান।