একসঙ্গে ছেলে ও মেয়ের বাবা হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সাত পুরুষের ঢাকা। ঢাকার ৪০০ বছরের গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে ধারাবাহিকটির পরিকল্পনা করেছেন মীর্জা আবদুল খালেক। নাটকটি লিখেছেন এম এ মালেক এবং পরিচালনা করছেন হাফিজউদ্দিন। এখানে অভিনয় করছেন নাসিম। কথা হলো তাঁর সঙ্গে।আপনি নাকি ইদানীং খুব ব্যস্ত?হ্যাঁ, গত শুক্রবার আমি একসঙ্গে ছেলে ও মেয়ের বাবা হয়েছি। সোমবার হাসপাতাল থেকে আমার স্ত্রী আর সন্তানদের বাসায় নিয়ে এসেছি। ছেলে নাম রেখেছি রাইয়ান হাবিব, আর মেয়ের নাম আবিয়া সুনহেরা। আমার মা পাবনা থাকেন, তিনি এসেছেন। শাশুড়ির বাসা তো ঢাকায়ই। তিনিও এসেছেন। সঙ্গে আরও অনেকে আছেন। মা আর তার বাচ্চাদের দেখাশোনার কাজটা ভালোভাবেই হচ্ছে।নাটকের কাজ কবে শুরু করছেন?আজই (মঙ্গলবার) যাচ্ছি। উত্তরার ‘লাবণী-৪’ শুটিংবাড়িতে বাংলাভিশনের লেডিস ফার্স্ট ধারাবাহিকের শুটিং হবে। বৃষ্টি থাকলে ইনডোরের কাজ হবে। রোদ উঠলে বাইরে যাব।দুই দিন আগে ‘সাত পুরুষের ঢাকা’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে।শুধু পুরান ঢাকা নয়, আসল ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের কথা নিয়ে ধারাবাহিকটির কাহিনি। ধারাবাহিকটি যিনি পরিচালনা করছেন, তিনি তো চলচ্চিত্র পরিচালনা করেন; নাটকের কাজটাও সেভাবেই করছেন। কোথা থেকে যেন নানা কিছু নিয়ে আসেন, এগুলো নাকি পুরান ঢাকা ঐতিহ্য। নানা ঘটনার মধ্য দিয়ে সেগুলো উপস্থাপন করছেন। নাটকে আপনার চরিত্রটি কী রকম?আমাদের ট্যানারির ব্যবসা আছে। আমি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছি। ট্যানারির ব্যবসায় সনাতনী পদ্ধতি থেকে বেরিয়ে সেখানে আধুনিক ধ্যান-ধারণার প্রয়োগ ঘটাতে চাইছি। এনটিভির ‘অজানা গন্তব্যে’ নাটকের কী খবর?পরিচালক সাইফুল ইসলাম মান্নু অনেকগুলো সম্পর্ক চমৎকার করে তুলে ধরেছেন। আমি এইচএসসি পাস করেছি। তাতেই পরিবারের সর্বোচ্চ শিক্ষিত ও সম্মানিত লোক। নাটকটিতে কাজ করতে মজা লাগছে।মঞ্চের কথা বলুন।এখন তো আমাদের (সুবচন) মহাজনের নাও নাটকটির নিয়মিত প্রদর্শনী হচ্ছে। এই নাটকে শাহ আবদুল করিমের ২০টি গান বিন্যাস করে আমি আবহসংগীত তৈরি করেছি। বিনোদন প্রতিবেদক