একসঙ্গে তিন চরিত্রে ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার অত্যন্ত জনপ্রিয় তিনটি চরিত্র—সিন্ডারেলা, স্নো হোয়াইট এবং রেড রাইডিং হুড। এবারে এ তিনটি চরিত্রেই একসঙ্গে দেখা মিলবে বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের।সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় সিন্ডারেলা, স্নো হোয়াইট এবং রেড রাইডিং হুড সেজেছিলেন ক্যাটরিনা। এরই মধ্যে ব্যাংককে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘তিনটি চরিত্রই ক্যাটরিনার দারুণ পছন্দ। অনেক যত্ন এবং সময় নিয়ে চরিত্র তিনটিতে অভিনয় করেছেন তিনি।’