একসঙ্গে থাকলে মহাজোট আবার ক্ষমতায় আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি জোটে আছি এবং যত দিন বেঁচে আছি মহাজোটে থাকব।’ তিনি আরও বলেন, ‘এটাই আমার শেষ নির্বাচন।’গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এরশাদ এ কথা বলেছেন। মহাজোটের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি তাঁকে (শেখ হাসিনা) বোন বলে ডেকেছি। এটা অবিচ্ছেদ্য সম্পর্ক, কোনো দিন ছিন্ন হবে না।’এরশাদ শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনার পাশে থাকব, আপনি আমাকে পাশে রাখবেন। আমরা যদি পাশাপাশি থাকি, আগামীতে মহাজোট আবার ক্ষমতায় আসবে।’সাবেক রাষ্ট্রপতি এরশাদ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ভালো।