একসঙ্গে নতুন দুই মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড নির্মাতারা মিষ্টি প্রেমের কোনো ছবিতে নায়ক হিসেবে যেসব তারকার কথা ভাবেন, এর মধ্যে শহীদ কাপুর একজন। তাঁর সঙ্গে জুটি যদি আনকোরা সুন্দর মুখ দেওয়া যায়, তাহলে তো তোফা! আদিত্য চোপড়ার রব নে বানা দি জোড়ি ছবিতে নতুন মুখ ছিলেন আনুশকা শর্মা। তারপর এই অভিনেত্রীর সাফল্যের কথা সবারই জানা। এবার শহীদের বিপরীতে আদিত্য দাঁড় করাতে যাচ্ছেন দু-দুটি নতুন মুখ। আগামী আগস্টে ছবির কাজ শুরু হবে। ছবিসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র জানায়, ছবির কাহিনি অনুযায়ী একজোড়া ব্যতিক্রমী নতুন মুখ খুঁজছেন চোপড়া। ওয়েবসাইট।