একসঙ্গে ৬৪৯ সরকারি কর্মকর্তার পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন ক্যাডারে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে একসঙ্গে ৬৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি আদেশ জারি করা হয়।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব পদে ১২৭ জন, যুগ্ম সচিব পদে ২৬৪ জন এবং উপসচিব পদে ২৫৮ জন কর্মকর্তা রয়েছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে যে যেখানে আছেন, সেখানেই দায়িত্ব পালন করবেন। এখনই নতুন জায়গায় পদায়ন করা হবে না।