একসময় আমি সাপটা ধরে ফেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পাটিগণিত। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। এতে অভিনয় করেছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।‘পাটিগণিত’ নাটকটি নিয়ে কিছু বলুন।এটি ছিল আমার দ্বিতীয় ধারাবাহিক নাটক। নাটকটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। শুটিংয়ে অনেক মজা করেছি। এই যেমন, একটি দৃশ্যে মোশাররফ করিম আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আমরা যেখানে ঘুরতে যাই, সেখানে একজন সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছে। আমি সাপের খেলা দেখতে দাঁড়িয়ে যাই। পরিচালক বললেন, তুমি সাপের খেলা দেখো, আর আমি শট নিই। একসময় আমি সাপটা ধরে ফেলি। এরপর দেখি, সবাই অনেক পেছনে চলে গেছে।এখন তো আপনার আরও দুটি ধারাবাহিক দেখানো হচ্ছে, ‘মুকিম ব্রাদার্স’ ও ‘গ্র্যাজুয়েট’। কাজগুলো কেমন উপভোগ করছেন?মুকিম ব্রাদার্স খুব ভালো লেগেছে। গল্প, অভিনয়ের ধরন, সহশিল্পীদের সঙ্গে বোঝাপড়া—সবকিছু মিলিয়ে কাজটি একেবারেই অন্যরকম। দর্শকও নাটকটি খুব পছন্দ করছে। আর গ্র্যাজুয়েট নাটকের মধ্য দিয়ে এবারই প্রথম জাহিদ হাসানের সঙ্গে ধারাবাহিকে কাজ করেছি। দর্শক যে গ্র্যাজুয়েট নাটকটি এতটা পছন্দ করবে, তা কিন্তু প্রথম দিকে বুঝতে পারিনি। এ ব্যাপারটা টের পাই যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান করতে গিয়ে। ওখানে অনেকের কাছ থেকেই নাটকটির প্রশংসা শুনেছি।বিয়ের পরের জীবনটা কেমন কাটছে?বিয়ের পর মাত্র ২৫ দিন হলো। আমাদের তো টোনাটুনির সংসার, খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। আমি বলব, বেশ সুখে আছি।বিয়ের পর কোথাও ঘুরতে গেছেন?বিয়ের পর নাটকের কাজের জন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবে পরিকল্পনা আছে। আশা করছি, ঈদের পর অল্প কয়েক দিনের জন্য কোথাও থেকে বেড়িয়ে আসব।এবার ঈদে কতগুলো নাটকে কাজ করেছেন?বিয়ের কারণে সাত-আট দিন তো কোনো কাজই করতে পারিনি। ধারাবাহিকগুলোর কাজ জমে গিয়েছিল। তাই এবার ঈদে খুব বেশি নাটকের কাজ হাতে নিইনি। যে কয়টি নাটকের গল্প পছন্দ হয়েছে, শুধু সেগুলোরই কাজ করছি।বিনোদন প্রতিবেদক