চলচ্চিত্র বিষয়ে পৃথিবীতে যত পুরস্কার প্রবর্তিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ও সম্মানজনক পুরস্কার ‘একাডেমি অ্যাওয়ার্ড’, যা অস্কার নামেও পরিচিত। ১৯২৯ সালে এই পুরস্কার প্রথম প্রবর্তিত হয়। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে কলাকুশলীরা হাতে পান একটি সোনালি মূর্তিবিশেষ। ওয়াল্ট ডিজনি একক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশিবার অস্কারে ভূষিত হয়েছে।গ্র্যামি অ্যাওয়ার্ডএটি সংগীত বিষয়ে প্রবর্তিত সবচেয়ে সম্মানজনক পুরস্কার। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে এই পুরস্কারটি প্রবর্তিত হয়। ক্লাসিক্যাল সংগীতে স্যার জর্জ সোলতি সবচেয়ে বেশিবার এই পুরস্কার জিতেছেন। সংগীতের জনপ্রিয় ধারায় মোট ২২ বার গ্র্যামি জিতেছেন স্টিভি ওয়ান্ডার। ২০০৩ সালে একক শিল্পী হিসেবে মার্কিন পপশিল্পী বিয়নস নোয়েলস পাঁচটি ক্যাটাগরিতে গ্র্যামি জিতে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিলেন।বুকার পুরস্কারসাহিত্য বিষয়ে ব্রিটেনে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৮ সালে প্রবর্তিত হলেও সারা পৃথিবীর সাহিত্যপ্রেমীরা প্রতিবছর অধীর আগ্রহে অপেক্ষা করেন বুকার পুরস্কার কার হাতে উঠবে তা দেখার জন্য। সাধারণত একটি বছরের সেরা সাহিত্যকর্মকে দেওয়া হয় এই পুরস্কার।