একাত্তরে অপরাধ হয়েছে, জড়িত নই: সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সোয়া পাঁচটার দিকে তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান এ কথা জানান।আবদুল হান্নান খান উপস্থিত সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে দেলাওয়ার হোসাইন সাঈদী একাত্তরের গণহত্যা, ধর্ষণ, আল-বদর, আল-শামসের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। কিন্তু নিজে জড়িত ছিলেন না বলে তিনি দাবি করেছেন। এর পরও তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমীন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, ট্রাইব্যুনালে নির্দেশনা থাকা সত্ত্বেও সাঈদীকে নিজ খরচে বারডেমে চিকিত্সার কোনো ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করেনি। তবে জিজ্ঞাসাবাদে সবকিছু ঠিক ছিল।এর আগে সকাল ১০টায় ধানমন্ডির সেফ হোমে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে সকাল নয়টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেফ হোমে হাজির করা হয়।জিজ্ঞাসাবাদের সময় সাঈদীর পাশের কক্ষে তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল-আমীন এবং একজন চিকিত্সক উপস্থিত ছিলেন।জিজ্ঞাসাবাদের সময় তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান, সদস্য মতিউর রহমান, এম সানাউল হক, আ. রাজ্জাক খান, আলতাফুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন গত ২৮ এপ্রিল মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।