একাত্তরে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়েছিল আ.লীগ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ১৯৫ জন প্রকৃত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিল। সেই অভিযোগে একদিন সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।আজ সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ জর্জরিত। এই সরকার বারবার তেলের দাম বাড়িয়ে মানুষকে নিয়ে ছেলেখেলা খেলছে। মানুষের জীবনে পাথরের ভার চাপিয়ে দিয়েছে।বিএনপির নেতা ফখরুল বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য সরকার দায়ী। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার সারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। দেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে। তাই এ অবস্থা থেকে উত্তরণ পেতে দেশে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব সরকারকেই নিতে হবে।তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে ফখরুল বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বেশির ভাগ সাংসদ জামানত হারাবেন। এ ভয় থেকে সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে।সমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম সভাপতিত্ব করেন। সেখানে যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।