প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) যৌথ উদ্যোগে আজ ‘একাত্তরের ভাবকল্প ও চার দশকের যাত্রা’ শীর্ষক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের সক্রিয় সুহূদ ও নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেন। মূল বক্তব্য উপস্থাপন করবেন স্বাধীনতাসংগ্রামের অর্থনৈতিক দর্শনের রূপকার ও সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।