একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধের বিচার। এ বিচারকাজ চালানোর জন্য সরকার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। যুদ্ধাপরাধের বিচার করতে ট্রাইব্যুনালের সদস্যরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ শুরু করেন। কিন্তু বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচারে যথাযথ পদক্ষেপ নিতে পারছে বলে এবার মনে করছেন গত বছরের চেয়ে কমসংখ্যক উত্তরদাতা। গত বছর ৮৬ শতাংশ নাগরিক এ প্রশ্নের ইতিবাচক জবাব দিয়েছিলেন, এ বছর তা নেমে এসেছে ৫৭ শতাংশে। নেতিবাচক জবাব গতবারের ১৩ শতাংশ থেকে এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে।