একাদশ শ্রেণীর ভর্তি ২৮ মে থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১-২০১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নীতিমালা চূড়ান্ত করা হয়। নীতিমালা অনুযায়ী কলেজগুলোতে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে আগামী ২ জুলাই থেকে। ভর্তি কার্যক্রম শুরু হবে ২৮ মে থেকে। ভর্তির শেষ তারিখ ২৮ জুন। ভর্তির আবেদনের শেষ তারিখ ৯ জুন। মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৯ জুন।আগের মতোই জিপিএ ফলাফলের ভিত্তিতে এবারেও শিক্ষার্থীদের কলেজে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।সভা শেষে শিক্ষামন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ছাড়াও ঢাকার কলেজগুলোর অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।