একুশে টিভি
‘কুত্তা চোর’ নাটকে এ টি এম শামসুজ্জামান ও ছন্দা। একুশে টিভিতে ঈদের পরদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটকটি। এ টি এম শামসুজ্জামানের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন দীপু হাজরাসহযাত্রীএকুশে টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক সহযাত্রী। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। পরিচালনা করেছেন আতিকুল হক চৌধুরী। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, রোকেয়া প্রাচী, সুমনা ইসলাম, জিন্নাতুন্নেসা ও ফাহাদ।শান্ত পরিবারে হঠাৎ অশান্তির ঝড় ওঠে। স্ত্রী ও সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান কাসেম সাহেব। তরুণী ঝুমুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। স্ত্রী দিলারা জানতেন সবই। কিন্তু দিলারা শুধু দুটি শর্ত জুড়ে দিয়ে ঝুমুরের সঙ্গে বিয়ের সিদ্ধান্তে ইতিবাচক মত জানিয়ে দেন। কী সেই শর্ত? সবজান্তা শমসেরএকুশে টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক সবজান্তা শমসের। লিখেছেন ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন। অভিনয় করেছেন জাহিদ হাসান, জ্যোতিকা জ্যোতি, বাপ্পি আশরাফ প্রমুখ।নিজেকে সবজান্তা বলে মনে করে শমসের। শমসের নতুন বর্ণমালা আবিষ্কার করেছে। যেমন—অ-তে অলস, আ-তে আলসেমি। তার বাচ্চার জ্বর ওঠে। শমসের কী করবে বুঝে উঠতে পারে না। কান্নায় ভেঙে পড়ে। শমসের তার বাচ্চার জীবন ভিক্ষা চাইতে সিরাজ ডাক্তারের পা চেপে ধরে হাউমাউ করে কাঁদে।মালকা বানুর লাভ স্টোরিএকুশে টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন সাড়ে সাড়ে ১০টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মালকা বানুর লাভ স্টোরি। লিখেছেন রিজওয়ান খান, পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন শবনম পারভিন, এজাজুল ইসলাম, জয়, প্রভা, আবিদ রেহান, সাইফ, রিয়াজ প্রমুখ। চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন মালকা বানুর। টিভি দেখেই সে নাচ-গান রপ্ত করে ফেলে। চলনে-বলনে ফিল্মি ঢং। দিদার মালকা বানুর খালাতো ভাই। তার সঙ্গে গ্রাম থেকে শহরে আসে সে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট ডায়নার বাসায় ওঠে। এরপর নানা মন আর নানা মতের মানুষের মুখোমুখি হয় মালকা। শেষ পর্যন্ত মালকার চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ হয়?প্রজাপতির রংএকুশে টিভিতে ঈদের পরদিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক প্রজাপতির রং। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব, মেনালিসা প্রমুখ। অনেক কষ্টে জহিরের বাসা খুঁজে পায় বিউটি। অল্প সময়ের মধ্যেই বাসাটাকে আপন করে নেয়। জহির ও বিউটি অনেক সুন্দর সময় পার করে। বিউটি জানতে পারে, জহির অসুস্থ। এদিকে বিউটির যাওয়ার সময় হয়ে যায়। বিউটি জহিরকে বলে, ‘আমি কোথায় যাই জানতে চান না?’ ব্লু টুথএকুশে টিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক ব্লু টুথ। লিখেছেন সাগর জাহান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মিলন, মমসহ আরও অনেকে। রেডিও স্টেশন। সাইকা কথাবন্ধু। লাইভ শুরু। কথোপকথনের ফাঁকে চলে আসে ফোন। ওপাশ থেকে অথৈ বলে, আমি আগে একটি কবিতার চার লাইন বলতে চাই। কবিতা শেষ করে অথৈ সাইকাকে বলে এই কবিতা শুধু আপনার জন্য। বিব্রত সাইকা। গল্পের শুরু এখানেই।