একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আজ রোববার মামলা হয়েছে। ঢাকার বিশেষ জজ জহুরুল হকের আদালতে এনবিআরের উপ-কর কমিশনার বজলুর রহমান খান মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আবদুস সালামকে আগামী ৯ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারির আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, আবদুস সালাম ২০০৬-০৭ করবর্ষে আট কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২৩৪ টাকা এবং ২০০৯-১০ করবর্ষে নয় কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা, অর্থাৎ মোট ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৫৭ টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেন। আসামি তাঁর আয়কর বিবরণীতে ব্যাংকের স্থায়ী আমানতের হিসাব এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ে মূলধনী মুনাফার তথ্য জাল প্রত্যয়নপত্রের মাধ্যমে তথ্য গোপন করেন, যা আয়কর অধ্যাদেশ-১৬৫, ১৬৬ ধারায় অপরাধযোগ্য।