একুশে টিভির দুই অতিথি ও সঞ্চালককে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের টেলিভিশনের টক শো ‘একুশের রাত’-এ আদালত নিয়ে আপত্তিকর মন্তব্যের ব্যাখ্যা জানাতে ওই অনুষ্ঠানের দুই অতিথি ও সঞ্চালককে তলব করেছেন হাইকোর্ট।দুই অতিথি হলেন বাসদের নেতা রাজেকুজ্জামান রতন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং অনুষ্ঠানের সঞ্চালক অঞ্জন রায়। ১৮ আগস্ট আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন ও আদেশ দেন। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে হয়েছে। এ ছাড়া ১২ অগাস্ট ওই অনুষ্ঠানের সিডি আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।