একুশে টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেইস নম্বর 99একুশে টিভিতে ঈদের দিন বিকেল চারটায় প্রচারিত হবে টেলিছবি কেইস নম্বর 99। কাহিনি লিখেছেন ফজলুল হক এবং পরিচালনা করেছেন শিমুল সরকার। এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, কুসুম সিকদার, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। তারা মিয়া ও লালু মিয়া মামলাবাজ দুই সহোদরের গল্প নিয়ে নাটকটি। বিয়ে করব, স্পন্সর চাইএকুশে টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক বিয়ে করব, স্পন্সর চাই। নাটকটি লিখেছেন ইকবাল খন্দকার এবং পরিচালনা করেছেন মাসুদুল হাসান। এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, লারা লোটাস, হাসান ফেরদৌস, মৃণাল দত্ত, শফিক খান, রাখি, শিউলিসহ আরও অনেকে। হাড়কিপ্টে যুবক মোজাম্মেল। নূরীকে ভালোবাসে। মুঠোফোনে নয়, মেয়েটির সঙ্গে সরাসরি কথা বলার জন্য সে পাশের বাসায় এসে ওঠে। এবার তাদের বিয়ে হবে। বিয়ের খরচ জোগাতে স্পন্সর চেয়ে মোজাম্মেল লিফলেট বিরতণ করে। আজকের রোমিও জুলিয়েটএকুশে টিভিতে রোববার রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক আজকের রোমিও জুলিয়েট। নাটকটি লিখেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারহানা রুমা, শোয়েব, সুজনসহ আরও অনেকে।শেষ বয়সের আশ্রয় হিসেবে রূপাকে বিয়ে করেন রফিক সাহেব। তারপরই ঘটতে থাকে নানা ঘটনা।বিভ্রান্তিএকুশে টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিভ্রান্তি। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ এবং পরিচালনা করেছেন সৈয়দ জামিম। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, সাজু খাদেম, মোনালিসা, রাখী, নিশো, মঈন, বন্যা মির্জা, মাজনুন মিজান প্রমুখ। দীর্ঘদিন পর ঢাকায় আসছেন শায়লা। তাঁর স্বামী বরকত দ্বিতীয় বিয়ে করছেন। শায়লার আসার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন বরকত। তারপর ঘটে লঙ্কাকাণ্ড।