একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও এমডিকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর বিবরণী দাখিল না করায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছেন আদালত।আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের একটি মামলায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এ আদেশ দেন। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। এতে একুশে টেলিভিশন লিমিটেডকে এক নম্বর এবং চেয়ারম্যান ও এমডিকে দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে। আগামী ১০ এপ্রিল একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম ও এমডি আশরাফুল আলমকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ কর-বর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে নোটিশ দেওয়া হলেও তাঁরা পালন করেননি।