একুশে পদক পেলেন ১৫ বিশিষ্ট ব্যক্তি
নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সরকার ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দিয়েছে। আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানায়।পদক পাওয়া ব্যক্তিরা হলেন ডা. গোলাম মাওলা (ভাষাসংগ্রাম) মরণোত্তর, কবি মোহাম্মদ রফিক (সাহিত্য), সাঈদ আহমদ (নাটক) মরণোত্তর, মিসেস হেলেনা খান (সাহিত্য), মুনতাসীর উদ্দিন খান মামুন (মুনতাসীর মামুন) (গবেষক), এ এস এইচ কে সাদেক (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, এ কে এম হানিফ (হানিফ সংকেত) (সামাজিক ব্যক্তিত্ব), পার্থ প্রতিম মজুমদার (মূকাভিনয়), নাসির উদ্দীন ইউসুফ (নাট্যকলা), এ কে এম আবদুর রউফ (চিত্রশিল্প) মরণোত্তর, ইমদাদ হোসেন (চিত্রশিল্প), আহমেদ ইমতিয়াজ বুলবুল (সুরকার), বেগম লায়লা হাসান (নৃত্য) ও মো. আলম (ফটো সাংবাদিক) মরণোত্তর।তাঁদের প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকা, তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।