একুশে পদক মুক্তিযুদ্ধ জাদুঘরকে দিলেন আমানুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর একুশে ফেব্রুয়ারি শহীদ রফিকের ঐতিহাসিক আলোকচিত্র গ্রাহক আমানুল হক তাঁর একুশে পদক মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেছেন। পদকটি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত থাকবে।আজ সোমবার বেলা একটায় তাঁর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমানুল হক মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হকের হাতে এই পদক হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম ও শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক সত্যজিত্ রায় মজুমদার।