একুশের শপথ হোক যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের শপথ নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, কোনো শক্তিই মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। তাই ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় ও দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে আব্দুল মান্নান বলেন, ভিশন ২০২১ বাস্তবায়ন করতে মহাজোট সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তৃণমূলে পৌঁছে দিতে হবে। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতা আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঝিলুসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।