একেই বলে সৌজন্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌজন্য দেখানোর এমন নজির কমই মেলে। ‘চিকনি চামেলি’ আইটেম গানের জন্য কোনো পারিশ্রমিক নেননি ক্যাটরিনা কাইফ।প্রযোজক করণ জোহর বলে কথা! করণও কম যান না। ক্যাটরিনার এ সৌজন্যে নজর এড়ায়নি তাঁর। আর ‘চিকনি চামেলি’ গানে ক্যাটরিনার পারফরম্যান্স দেখে আপ্লুত করণ। সে কারণে ক্যাটরিনার সৌজন্যের পাল্টা জবাবটাও তিনি দিয়েছেন মোক্ষম। ঝাঁ চকচকে একখানা ফেরারি গাড়িই তিনি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড অভিনেত্রীকে। সৌজন্যের জয় হোক। মুম্বাই মিরর।