একের পর এক ঋণ, পরে আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে পাঁচ দফায় ৮১ হাজার টাকা ঋণ তুলেছিলেন ঘাটাইল উপজেলার মোমিনপুর গ্রামের আবদুস সামাদ (৬৫)। সপ্তাহে কিস্তি দিতে হয় এক হাজার ৮০০ টাকা। ভূমিহীন দিনমজুর সামাদের সাপ্তাহিক কিস্তি শুরু হওয়ার কথা ছিল আজ রোববার থেকে। গত শুক্রবার গভীর রাত পর্যন্ত শেষ সম্বল ছয় শতাংশ বাড়িভিটা বিক্রি করে কিস্তি জোগানোর চেষ্টা করেন। কিন্তু কেউ তার বাড়িভিটা কিনতে রাজি না হওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয়। আর কোনো উপায় না দেখে গতকাল শনিবার ভোররাতে তিনি বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে তিনি মারা যান।আবদুস সামাদের ছোট ছেলে আজমত আলী জানান, তাঁর বাবা চারটি বেসরকারি সংস্থা থেকে মোট ৮১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত সপ্তাহে ঠিকমতো কিস্তি দিতে না পারায় সংস্থার কর্মকর্তারা বকাঝকা ও ভয়ভীতি দেখান। আজ গত সপ্তাহের বকেয়াসহ চলতি সপ্তাহের কিস্তির তারিখ ছিল। টাকা জোগাড় না হওয়ায় তাঁর বাবা ভীষণ হতাশ হয়ে পড়েন। গতকাল শনিবার ভোরে সবার অজান্তে তিনি বিষপান করে আত্মহত্যা করেন। আবদুস সামাদের স্ত্রী সখিনা বেগম (৫৫) বলেন, ‘বুড়া মইরা বাঁচল কিন্তু আমার ঘাড়ে ঋণের বোঝা দিয়া গেল।’