এক্সপ্লোরারে ‘প্রথম আলো’ পড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যালওয়্যারের কারণে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রথম আলো অনলাইন (prothom-alo.com) ও ই প্রথম আলো (eprothomalo.com) গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে দেখতে সমস্যা হতে পারে। এ সমস্যা কাটিয়ে উঠতে কারিগরি কাজ চলছে। সেক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরারে ‘প্রথম আলো’র সাইট দেখতে পাবেন। পাঠকদের এই অসুবিধার জন্য প্রথম আলো কর্তৃপক্ষ দুঃখিত।‘প্রথম আলো’র আইটি বিভাগ থেকে জানানো হয়েছে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ‘প্রথম আলো’র সাইট দেখতে Reported attack page-এর নিচের দিকে Ignore this warning-এ ক্লিক করুন। গুগল ক্রোম থেকে ‘প্রথম আলো’তে ঢুকলে The Website Ahead Contains Malware! পেজ এলে এই পেজের Advance option-এ ক্লিক করার পর proceed at your own risk-এ ক্লিক করুন। তাহলে আপনি ‘প্রথম আলো’র সাইট দেখতে পাবেন।এই সমস্যা শিগগির দূর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।