এখন আমার কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অজানা গন্তব্যে। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। একই চ্যানেলে দেখানো হবে আরেকটি ধারাবাহিক নাটক, রূপকথা। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে আরেকটি ধারাবাহিক কামিং সুন। এটি পরিচালনা করছেন শরাফ আহমেদ। তিনটি ধারাবাহিকেই অভিনয় করছেন নাঈম। কথা হলো তাঁর সঙ্গে।‘অজানা গন্তব্যে’ নাটকটি নিয়ে কিছু বলুন।অজানা গন্তব্য নাটকে আমার চরিত্রের নাম বাপ্পি। আমাদের পরিবার প্রচুর ধনসম্পদের মালিক। কিন্তু বাবার মৃত্যুর পর মাকে নিয়ে একটা জটিলতা তৈরি হয়। একসময় মাকে নিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। আমাদের সবার গন্তব্য যে পরিবার, সেটাই নাটকে দেখানো হয়েছে। আর ‘রূপকথা’ ও ‘কামিং সুন’?কামিং সুন নাটকটির কাজ করেছিলাম বছর দুয়েক আগে। এখানে আমি খুবই চতুর ধাঁচের একটি ছেলে। নাটকটিতে কাজ করার সময় মোশাররফ করিম ভাই আমাকে অভিনয়ের অনেক কৌশল শিখিয়েছেন। আর রূপকথা নাটকে আমি রূপকথার স্বামীর চরিত্রে অভিনয় করছি। খুবই চমৎকার একটি গল্প। আপনার এখন আর কী কী ধারাবাহিক প্রচারিত হচ্ছে?বিভিন্ন চ্যানেলে আমার আরও কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এগুলো হলো এনটিভিতে চাঁদের নিজের কোনো আলো নেই ও টার্মিনাল, চ্যানেল আইয়ে ভার্সিটি ও সীমানা পেরিয়ে এবং মাছরাঙা টেলিভিশনে সামান্থা। আরও কয়েকটি ধারাবাহিকের কাজ শেষ করেছি। এগুলো হলো নেক্সট জেনারেশন ডট, আকাশের নিচে মানুষ, কবিরাজ গোলাপ শাহ ও আমার কিছু মেঘ আছে।নাটকে আপনার শুরুটা কীভাবে হয়েছিল?আমি ২০০৫ সালে চ্যানেল আইয়ে নির্বাহী হিসেবে কাজ শুরু করি। নাটকে অভিনয় করব সেটা কখনোই ভাবনায় ছিল না। চাকরি করতে এসে পরিচয় হয় অভিনেত্রী ঈশিতার সঙ্গে। তাঁর উৎসাহ আর চেষ্টার কারণে আমার নাটকে অভিনয় শুরু। আমার প্রথম নাটক ২০০৭ সালের ভালোবাসা দিবসে। নাম এক নিঝুম অরণ্যে। পরে খিজির হায়াতের জাগো ছবিতে অভিনয় করেছি।পড়াশোনা?আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করছি।