এখন আমি সুস্থ আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ধূপছায়া। রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। নাটকে অভিনয় করেছেন সজল। কথা হলো তাঁর সঙ্গে।কেমন আছেন?এখন অবশ্য কিছুটা ভালো। সুস্থ আছি। কিছুদিন আগে শুটিং করতে গিয়ে পায়ে সমস্যা হয়েছিল। শুরুতে খুব বেশি পাত্তা দিইনি। কিন্তু কয়েক দিন পরে দেখলাম আর পা মাটিতে রাখতে পারছি না। তখন চিকিৎসকের শরণাপন্ন হলাম। চিকিৎসক একটা ছোট্ট অস্ত্রোপচার করতে বললেন। তা-ই করলাম। এরপর নয় দিন বিশ্রামে থাকতে হলো। এখন অবশ্য আবার কাজ শুরু করেছি।‘ধূপছায়া’ নাটক নিয়ে কিছু বলুন।এ নাটকে আমার অংশের শুটিং শেষ হয়ে গেছে। আমি সাধারণত ধারাবাহিক নাটকে কাজ করি না। তবে এ নাটকে আমার চরিত্রটি খুব পছন্দ হয়েছিল, তাই কাজটা করেছি। আসলে ধারাবাহিক নাটকে যেভাবে টানা সময় দিতে হয়, আমার পক্ষে তা সম্ভব নয়। আর ধারাবাহিকে বেশি সময় দিলে, এক ঘণ্টার নাটকগুলোতে সেভাবে কাজ করা যায় না। এখন কী নিয়ে ব্যস্ত?ভালোবাসা দিবসের কয়েকটি নাটকে কাজ করছি। তবে কোনটা কোন চ্যানেলে যাবে, তা ঠিক হয়নি। এখন সকাল আহমেদের হাওয়া বেলুন নামের একটি নাটকে কাজ করছি। এ ছাড়া শিহাব শাহীনের একটি নাটকে কাজ করছি। এর গল্পও চমৎকার। এই নাটকে আমি আর হিল্লোল একেবারে অন্য রকম একটি চরিত্রে কাজ করছি।‘নিঝুম অরণ্যে’ নামের একটি ছবিতে আপনাকে দেখেছি। এরপর আর কোনো ছবিতে অভিনয় করেছেন?চলচ্চিত্রে অভিনয় করতে খুব ইচ্ছে হয়। কিন্তু এ জন্য চাই চমৎকার একটি গল্প এবং ভালো নির্মাতা। সে রকম ভালো কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে হয়তো ভবিষ্যতে কাজ করব।