এখন আর মানসিক চাপ অনুভব করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে শাকিব খান অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবিগুলো হলো—শাহীন-সুমন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান, এম বি মানিক পরিচালিত জান কোরবান এবং বদিউল আলম খোকন পরিচালিত একবার বলো ভালোবাসি। কথা হলো শাকিব খানের সঙ্গে।ঈদে কী করছেন?অনেক পরিকল্পনা করেছিলাম। কিন্তু সব এলোমেলো হয়ে গেছে। ঈদের আগেই বাহরাইনে যেতে হচ্ছে। ওখানেই ঈদ করব। ইচ্ছা ছিল, ঈদের দিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরব। নিজের ছবিগুলোর খোঁজখবর নেব। দর্শকের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করব। কিন্তু এবার এসব হচ্ছে না।তিনটি ছবি মুক্তি পাচ্ছে। কোনো মানসিক চাপ অনুভব করছেন?এর আগে ঈদে আমার পাঁচটি ছবি পর্যন্ত মুক্তি পেয়েছিল। ফলে এখন আর তেমন মানসিক চাপ অনুভব করি না। তবে একাধিক ছবি মুক্তি পেলে দর্শক ভাগ হয়ে যায়। কোনো ছবি একটু ভালো ব্যবসাসফল হয়, আবার কোনোটি মোটামুটি মানের ব্যবসা করে।আপনার বিপরীতে এবার তিনজন নায়িকা অভিনয় করেছেন। অপু বিশ্বাস এখন পরীক্ষিত নায়িকা। আমার সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছে। এবার ঈদে ওর সঙ্গে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে। ভালো কাজ করে। সাহারার সঙ্গে আমার নির্মাণাধীন ছবির সংখ্যা বেশি। আমার অভিনীত সর্বাধিক ব্যবসাসফল ছবি প্রিয়া আমার প্রিয়ার নায়িকা সে। এবার ওর সঙ্গে যে ছবিতে অভিনয় করেছি, তাতে ও খুব ভালো কাজ করেছে। নিপুণ আমার ভালো সহশিল্পী। অনেক ছবিতে ও আমার সঙ্গে কাজ করছে। এবার ঈদে ওর সঙ্গে আমি একটি ছবিতে অভিনয় করেছি। এ ছবিতে সাহারাও আছে। নিপুণ অভিনয় ভালো করে এবং ও পর্দায় নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে জানে।ঈদের পর তিনটি ছবির কাজ নিয়ে দেশের বাইরে থাকবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির কাজে সমস্যা হবে না?না। কারণ, আমরা এখানে সম্মিলিতভাবে কাজ করি। মিশা ভাইসহ আমাদের কমিটির যে সদস্যরা আছেন, তাঁরা একজন আরেকজনের অনুপস্থিতিতে ঠিকই কাজ চালিয়ে নিতে পারেন। তা ছাড়া মুঠোফোনের যুগে সবাই তো সবার নাগালের মধ্যেই আছি।