আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ক্রিকেট রঙ্গ। নাটকটি লিখেছেন মাহবুবুল হাসান, পরিচালনা করেছেন সবুর খান। এখানে অভিনয় করছেন শারমীন শীলা। কথা হলো তাঁর সঙ্গে।আপনার অভিনয়ের খবর কী?এখন কয়েকটি নাটকে অভিনয় করছি। আমি নিজেই একটি বিউটি পারলার দিয়েছি। মাঝে ওখানে অনেকটা সময় দিতে হয়েছে। কারণ, ব্যবসাটা দাঁড় করানোর ব্যাপার ছিল। তবে এখন নাটকের জন্য আলাদা সময় পাচ্ছি।‘ক্রিকেট রঙ্গ’ নাটকের খবর কী?এটা তো মজার গল্প। বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখার জন্য স্বামীকে সঙ্গে নিয়ে ভাইয়ের বাসায় চলে এসেছি। নিজের বাসায় তালা দিয়ে এসেছি, ড্রাইভারকেও ছুটি দিয়েছি। এর ফলে এক মাস খাওয়ার খরচ বেঁচে যাবে। নাটকে আমার একটা স্বভাব হলো, কারও কিছু দেখলেই সেটা আমার নিতে হবে। আর তা নিয়ে সবাই খুব বিরক্ত।এটিএন বাংলার ‘নন্দিনী’তে কাজ করতে কেমন লাগছে?এই নাটকে কাজ করার একটা মজার ঘটনা আছে। নাটকে নন্দিনী চরিত্রে আগে অভিনয় করেছিলেন মৌসুমী বিশ্বাস। একদিন শুটিং করতে গিয়ে শুনি, নন্দিনী কানাডায় চলে গেছেন। সবার খুব মন খারাপ হলো। এত ভালো একটা নাটক, সবাই খুব প্রশংসা করছে—ওর জন্য এখন তা বন্ধ হয়ে যাবে! এরপর মৌসুমীর পরিবর্তে নাদিয়াকে নেওয়া হলো। তখন গল্পটা একটু পরিবর্তন করতে হয়। এক দুর্ঘটনায় নন্দিনীর মুখ পুড়ে গেছে, ওর প্লাস্টিক সার্জারি করা হয়। পরে এ ঘটনা নিয়ে আমরা মজা করেছি।দেশ টিভির ‘স্বপ্নভুক’ ধারাবাহিকে স্বামীর সঙ্গে আগামী পর্বগুলোতে আপনার সম্পর্ক কেমন হবে?এখানে আমার স্বামীর চরিত্রে অভিনয় করছে শহীদুজ্জামান সেলিম। তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু সে কোনো ঝামেলায় পড়লেই আমার সঙ্গে যোগাযোগ করে। শেষে আমি গিয়ে তাকে উদ্ধার করি। শেষ পর্যন্ত আবার আমরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিই। বিনোদন প্রতিবেদক