এখন চলচ্চিত্রেও অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক টার্মিনাল। লিখেছেন শফিকুর রহমান। পরিচালনা করেছেন সকাল আহমেদ। এখানে অভিনয় করছেন মিশু সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?কিছুক্ষণ আগে কক্সবাজারে এসেছি। ছবির শুটিং হবে, টু বি কন্টিনিউড...। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার ফাহমি। গল্পে ফাহমি, রুমেল আর আমি তিন বন্ধু। আমাদের সঙ্গে ছবিতে আরও অভিনয় করছেন পূর্ণিমা। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কীভাবে যে কাজ হবে, জানি না। এবারই প্রথম চলচ্চিত্রে কাজ করছেন?না, এর আগে স্বপন আহমেদের পরিচালনায় লালটিপ ছবিতে কাজ করেছি। আমি গ্রামের মাতব্বরের ভাতিজা। ছবির নায়িকা কুসুম শিকদারের সঙ্গে চাচা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করেন। ‘টার্মিনাল’ নাটকে আপনি তো মেয়েদের হোস্টেলের বাবুর্চি। বাস্তবে রান্না করার অভিজ্ঞতা আছে?আমি কিন্তু সেই ছাত্রজীবন থেকেই রান্না করি। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস, বিভিন্ন মাছের রান্না পারি। বিভিন্ন সময় এসব রান্না করার অভিজ্ঞতা আমার আছে। একবার তো বছর শেষের রাতে আমাদের পরিবারের এক অনুষ্ঠানে প্রায় শ দুয়েক মানুষের রান্না করেছিলাম। খাবার খেয়ে সবাই প্রশংসা করেছিল। এবার নাটকটিতে বাবুর্চির চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে?একটা ব্যাপার খেয়াল করেছেন? পুরো হোস্টেলে পুরুষ বলতে কিন্তু আমি আর ডা. এজাজ। আমাদের মধ্যে অনেক মজা হয়। নাটকটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ আছে। আমি তা কাজেও লাগিয়েছি।‘চৈতা পাগল’ ধারাবাহিকে আপনার চরিত্রের পরিণতিটা কেমন হবে?আসলে আগে বলে দিলে তো আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। শুধু এতটুকু বলব, পুরো নাটকে আমাকে দর্শক যেভাবে দেখেছে, শেষটুকু একেবারেই অন্য রকম হবে। আমার বিশ্বাস, ওই অংশটুকু অনেক দিন দর্শকের মনে গেঁথে থাকবে।  বিনোদন প্রতিবেদক