এখন চলচ্চিত্রের কাজ বেশি করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদ উপলক্ষে লেজার ভিশন থেকে এসেছে অ্যালবাম ডট। একটি ছাড়া সব কটি গানের কথা লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। সুর, সংগীত পরিচালনা এবং গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পৃথ্বিরাজ।কথা হলো পৃথ্বিরাজের সঙ্গে।অ্যালবামের নাম ‘ডট’ কেন?কোনো কিছুর শুরু হয় ডট দিয়ে। এই অ্যালবাম দিয়ে আমার পথচলা শুরু, তাই অ্যালবামের নাম ডট। অ্যালবামটির কাজ করছি প্রায় আড়াই বছর ধরে। গান আছে ১০টি। এর মধ্যে আমার সুর করা দুটি অতিরিক্ত গান গেয়েছেন কোনাল ও টি ডব্লিউ সৈনিক। অ্যালবামের গানগুলোতে শাস্ত্রীয়, ফিউশন, রক এবং সমসাময়িক ধারা ধরার চেষ্টা করেছি।এই অ্যালবামে দেখছি আপনি গানও লিখেছেন।কোনালের গানটি আমার লেখা। অন্যগুলো লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। প্রতিটি গানে আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। শুধু আমি-তুমি মার্কা গান করতে চাইনি। গানগুলোর মধ্যে কবিতার একটা ছোঁয়া পাবেন। শুরু থেকেই অ্যালবামের ভাবনার ব্যাপারে ইন্দ্রনীলদা এবং আমি অনেক আলোচনা করেছি।এবার আপনার গান শেখার কথা বলুন। বাবা শাস্ত্রীয় সংগীতগুরু তপন কান্তি বৈদ্য ও মা দূর্বা চৌধুরীর কাছে আমার উচ্চাঙ্গসংগীতে হাতেখড়ি। বাবা ১৯৮৫ সালে শিল্পকলা একাডেমীর পরিচালক ছিলেন। মা ১৯৮৯ সালে ছায়ানটের শিক্ষক ছিলেন। এরপর গান শিখেছি ভারতে পণ্ডিত অজয় চক্রবর্তী ও পণ্ডিত কিশোরী আমনকরের কাছে। লেখাপড়া করেছি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে। তবে স্নাতক করেছি গাণিতিক অর্থনীতিতে পুনের ফার্গুসন কলেজ থেকে।এখনকার ব্যস্ততা কী নিয়ে?আমার সুর ও সংগীতায়োজনে সামনে ঝুমু খানের একক অ্যালবাম আসছে। কোনাল ও মনিরের একক অ্যালবামের কাজ চলছে। আমি কিন্তু মুম্বাইয়ে আড়াই বছর বিজ্ঞাপনের জিঙ্গেল করেছি। দেশে ফিরে জিঙ্গেল তৈরির কাজে অনেক বেশি সময় দিয়েছি। এখন আপাতত তা করছি না। চলচ্চিত্রের গানের সুর, সংগীত পরিচালনা এবং আবহ সংগীত তৈরির কাজ বেশি করছি। ওয়েটিং দ্য সিনেমা ও ৬৯ পাতলা খান লেন ছবি দুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলচ্চিত্রের কাজ বেশি করব।