চ্যানেল আইতে আজ সন্ধ্যায় প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক আজ কিছু হতে চলেছে। যৌথভাবে লিখেছেন হিরন জামান ও আহসান আলমগীর। পরিচালনা করছেন অরণ্য আনোয়ার। নাটকটিতে অভিনয় করছেন সাজু খাদেম। কথা হলো তাঁর সঙ্গে।বাসায় নাকি?হ্যাঁ, কালীগঞ্জ থেকে শনিবার রাতে বাসায় ফিরেছি। আজ (রোববার) সারাটা দিন আমার ছেলের সঙ্গে কাটাব। এখন ওকে সময় দিচ্ছি। ছেলের নাম পট। পুরো নাম সার্ধশ প্রজ্ঞান। বয়স পাঁচ মাস। নাটকের শুটিংয়ের জন্য ওকে তেমন সময় দিতে পারি না। খুব মিস করি।কালীগঞ্জে কী কাজ করেছেন?গহীনে ধারাবাহিকের কাজ করেছি। নাটকটি দেশ টিভিতে প্রচারিত হচ্ছে। এবার ১৬৩ নম্বর পর্ব পর্যন্ত কাজ করেছি। এত দিন তো নাটকে সাত বছর আগের ঘটনা দেখানো হয়েছে। এবার দেখানো হচ্ছে সাত বছর পরের গল্প। আমাদের সবার চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে। আমি ব্যবসা করছি, মোটামুটি ধনী। স্ত্রী পক্ষাগাতগ্রস্ত। তার বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এসব ঘটনা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়।পুরো নাটকে সব কটি চরিত্রই বেশ রাশভারী স্বভাবের। শুটিংয়ের ফাঁকের চিত্রটা কেমন?একবারে উল্টো। দারুণ মজা হয়। এই ধারাবাহিকের পরিচালক বদরুল আনাম সৌদের আবার পানিপ্রীতি আছে। তাও আবার এই শীতে। কালীগঞ্জে কিন্তু ভালো শীত। এরই মধ্যে তিনি পুকুরের পানিতে নামিয়ে শুটিং করাচ্ছেন। বুঝতেই পারছেন, তখন কেমন পরিস্থিতি হয়।‘আজ কিছু হতে চলেছে’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে আজ।খুব মজার নাটক। নাটকে আমার নাম সোলেমান শাহ। নিজেকে নায়ক সালমান শাহ মনে করি। বিয়ে করেছি। কিন্তু গ্রামের শাবা নূরকে খুব পছন্দ। তাকে ডাকি শাবনূর। তার সঙ্গে প্রেম করি। আর এ নিয়ে নানা মজার ঘটনা ঘটে।আপনি তো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ছবির নাম কমন জেন্ডার। পরিচালক নোমান রবিন। শুনেছি ছবিটি জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে ডিসেম্বর মাসে দুটি প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে একটি প্রদর্শনী হবে বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য, অন্যটি সবার জন্য।