এখন থেকে তারেক ‘দেশনায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘দেশনায়ক’ উপাধি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তারেক রহমানের ৪৮তম জন্মদিন উপলক্ষে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত ‘জন্ম উত্সব’ মঞ্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই খেতাবের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, দলের চেয়ারপারসনের ‘দেশনেত্রী’ উপাধির মতোই এখন থেকে দলের সব পর্যায়ে তারেক রহমানকে ‘দেশনায়ক’ হিসেবে অভিহিত করা হবে।মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে নির্বাসনে পাঠানোর মাধ্যমে এ দেশে গণতন্ত্রও নির্বাসনে পাঠানো হয়েছে। তাই বর্তমান অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে সরাতে সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ‘দেশনায়ক’ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্সবে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিরোধীদলীয় নেতার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।