চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। লিখেছেন বৃন্দাবন দাস, নির্দেশনা দিয়েছেন ও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। আরও অভিনয় করেছেন জয়া আহসান। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।প্রথম আলো এবং সব পাঠককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সুন্দর থাকুন—এই কামনা করছি।২০১০ সালটা কেমন কাটালেন?ভালো-মন্দের মিশেল বলতে পারেন। নানা অভিজ্ঞতা, আবার ঘটনাবহুলও। বছরটিতে আমি নিজে একটু অসুস্থ ছিলাম, কর্নিয়ায় ইনফেকশন হয়েছিল। চিকিৎসকের পরামর্শে এখনো বিশ্রামে আছি। যেহেতু চোখের ব্যাপার, তাই একটু বেশি গুরুত্ব দিতে হচ্ছে। আর আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিছুটা গুরুতর। তাঁকেও সময় দিতে হচ্ছে।অভিনয়ের কথা বলুন।গত বছরের উল্লেখযোগ্য ব্যাপারটি হলো, আমি একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাসির উদ্দিন ইউসুফ নির্মাণ করেছেন গেরিলা। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। শুটিং শেষ। ডাবিংও প্রায় শেষ। নতুন বছরের কোনো এক সময় এটি মুক্তি দেওয়া হবে। এই ছবির জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। পুরো তিন মাস শুধু শুটিং নিয়েই ব্যস্ত থেকেছি। আর চরিত্রটি নিয়ে চর্চা করতেও যথেষ্ট সময় লেগেছে। এ কারণে গত বছর খুব বেশি নাটকে অভিনয় করতে পারিনি। নতুন বছরের জন্য কী পরিকল্পনা করছেন?আমি একটু এলোমেলো, বিক্ষিপ্ত। নতুন বছরে নিজেকে একটু গোছাতে চাই। আর খুব ভালো কিছু কাজ করব। নির্মাতারা আমার জন্য একটু অন্য ধরনের কাজ নিয়ে আসেন। তবে এখন থেকে আমি সব ধরনের কাজই করব।চৈতা পাগল ধারাবাহিকের কী খবর?এই তো গত বৃহস্পতিবারও নাটকটির কাজ করেছি। আসলে নাটকটির কাজের মাঝপথে পরিচালক অপ্রত্যাশিত নানা ঝামেলার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সবই তিনি কাটিয়ে উঠেছেন। শিল্পীদের নিয়ে কিছু সমস্যা হয়েছিল, এখন সবই মিটে গেছে। আর আমি মাহফুজ আহমেদের কথা একটু আলাদা করে বলতে চাই। যেহেতু তিনি নিজে একজন শিল্পী, আবার নাটকটির তিনিই পরিচালক ও প্রযোজক; তাই শিল্পীদের ব্যাপারগুলো তিনি খুব ভালো বোঝেন। সেদিক থেকে কাজটা দারুণ উপভোগ করছি। আর অনেক দিন পর ধারাবাহিকে অভিনয় করছি।