এখন নাচের অনুষ্ঠানও করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অহংকার। নাটকটি যৌথভাবে লিখেছেন রিজওয়ান খান ও ইসহাক খান, পরিচালনা করেছেন কায়সার আহম্মেদ। অভিনয় করছেন ফারাহ রুমা। কথা হলো তাঁর সঙ্গে।অহংকার নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?নাটকটির শুটিং করেছিলাম বেশ কয়েক মাস আগে। এখানে আমার চরিত্রের নাম মারিয়া, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। পড়াশোনা করার সময় একটি ছেলেকে খুব ভালো লাগে মারিয়ার। পারিবারিক কারণে তাকে দেশের বাইরে পাড়ি জমাতে হয়। সেখানে বাবা-মা মারিয়ার বিয়ে ঠিক করে। কিন্তু এই বিয়েতে কোনোভাবেই তার মত থাকে না। তারপর একদিন মা-বাবাকে না জানিয়েই ঢাকায় চলে আসে সে। এখানে এসেই ভালো লাগার মানুষটির সামনে এসে দাঁড়ায়। আর তখনই শুরু হয় এক ধরনের জটিলতা। একটা সময় এই জটিলতার অবসান হবে। আজকের পর্বে দেখা যাবে মারিয়া তার ভালো লাগার মানুষটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবে।নতুন কোন নাটকের কাজ করছেন?এর মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক ও এক ঘণ্টার নাটকের কাজ করেছি। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে হুমায়ুন ফরীদির তখন হেমন্ত ও অরুণা বিশ্বাসের লড়াই। এক ঘণ্টার নাটকের মধ্যে রয়েছে চয়নিকা চৌধুরীর নির্বাচিত দুঃখকষ্ট ও লাল গোলাপ সাদা মন, মোহাম্মদ নোমানের নোলক, সৈয়দ জামিমের কেমন আছ তুমি, শাহরিয়ার নাজিম জয়ের বৈশাখী ঝড়। সামনে শুটিং শুরু করব নুরুল আলম আতিক, অহিদুজ্জামান ডায়মন্ড ও দীপঙ্কর দীপনের কয়েকটি এক ঘণ্টার নাটকে।উপস্থাপনার কাজ কেমন উপভোগ করছেন?এনটিভিতে আমারও গাইতে ইচ্ছে হলো অনুষ্ঠানটি দুই বছর ধরে উপস্থাপনা করছি। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে ভালোই প্রতিক্রিয়া পাচ্ছি। সংগীতে নতুন প্রতিভা—যাঁরা নিজেরাই গান লিখছেন, সুর করছেন এবং গাইছেন, তাঁদের নিয়েই এ অনুষ্ঠান। আমার মনে হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভাবান তরুণ নিজেদের মেলে ধরতে পারছেন। অনুষ্ঠানটি তাঁদের সবার জন্য বড় একটা প্ল্যাটফর্মও বলা চলে।নাটক ও উপস্থাপনা ছাড়া আর কী করছেন?আমি একসময় নাচের সঙ্গে যুক্ত ছিলাম। মাঝে অভিনয়ে ব্যস্ততার কারণে নাচের দিকে সেভাবে মনোযোগ দিতে পারিনি। এখন অভিনয়ের পাশাপাশি নাচের অনুষ্ঠানও করছি।