এখন নিয়মিত কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক দর্শকের গল্প। আজকের গল্প এই আমি। এটি লিখেছেন কাবিউল আজিজ এবং নাট্যরূপ দিয়েছেন সৌরভ ও দীপঙ্কর দীপন। নাটকটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এখানে অভিনয় করেছেন মোনালিসা। কথা হলো তাঁর সঙ্গে।আপনাকে অনেক দিন তেমন কোনো নাটকে দেখা যায়নি। কারণটা কী?আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। ধারাবাহিক নাটক তো তেমন করা হয় না। এক ঘণ্টার নাটকই বেশি করি। ধারাবাহিক নাটক করলে সব সময় টিভির পর্দায় থাকা যায়। তবে এখন যে কাজগুলো করছি, তার প্রায় সবগুলোই ঈদের জন্য তৈরি হচ্ছে। একটু অন্য রকম। অবশ্যই খুব ভালো গল্প। এ কারণেই এখন নিয়মিত কাজ করছি।‘দর্শকের গল্প’ নাটকের ‘এই আমি’তে কবে কাজ করেছিলেন?চার দিন আগে। প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরায় কাজ করেছি। যতক্ষণ বাইরে কাজ করেছি, শুধুই ঘেমেছি। আবার ইনডোরের কাজের সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে তো নিশ্চয়ই একটু বিশ্রাম পাওয়া যায়।মোটেই না। জেনারেটর থাকে। বসে থাকতে দেবে! মরে গেলেও বলবে, প্লিজ, শট্টা দিয়ে যান। ছাড়বে না। যা বলছিলাম, এই আমি নাটকে আমি সজলের সঙ্গে অভিনয় করেছি। এখানে সজলের বয়স ৬০ বছর। বিজ্ঞাপনচিত্রের কাজের কী খবর?দুই বছর পর একটা কাজ করেছি, প্রসাধনসামগ্রীর। এখানে সংগীতশিল্পী আগুন আমার গুরু। তাঁর কাছে গান শিখি। একটা মজার গল্প আছে। হিমু আকরাম এই গল্প নিয়েই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করেছেন। অনেক দিন পর নতুন বিজ্ঞাপনে দর্শক আমাকে দেখবে। আশা করছি, সবার ভালোই লাগবে।আপনি তো বিবিএ পড়ছিলেন। শেষ হয়েছে?শেষ করতে পারলাম কই! নাটকের কাজের কারণে পড়াশোনাটা মাঝপথে থেমে আছে। ভাবছি, আবার শুরু করব। পড়াশোনা ছাড়া কি চলা যায়? অন্য কোনো বই পড়া হয়?প্রচুর ম্যাগাজিন পড়ি। গল্প-উপন্যাস তেমন পড়া হয় না। বিনোদন প্রতিবেদক