এখন পুরো মনোযোগ টেলিভিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে মোশাররফ করিম অভিনীত বেশ কটি নাটক ও টেলিছবি বিটিভিসহ একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে। এ ছাড়া আজ বাংলাভিশনে প্রচারিত হবে লংমার্চ নাটকটি। এ নাটকেও অভিনয় করেছেন তিনি। ঈদের কাজ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো মোশাররফ করিমের সঙ্গে।‘লংমার্চ’ নাটকটি সম্পর্কে বলুন? পরিচালক মাসুদ সেজানের সঙ্গে এটি আমার চার নম্বর নাটক। এর আগে তাঁর সঙ্গে এইম ইন লাইফ, পাটিগণিত ও পুতুল নাচের ইতিকথা নাটকে কাজ করেছি। লংমার্চ নাটকটি একদমই অন্য ধরনের একটি গল্প। নাটকে আমাকে একজন গায়ক হিসেবে দেখানো হয়েছে, যে গ্রাম থেকে আসা সহজ-সরল ও অতিমাত্রায় সৎ। কিন্তু এই সত্য কথার কারণে অনেককেই বিপদে পড়তে হয়। আমি মনে করি, নাটকে আমার চরিত্রটি নির্জলা, সহজ-সরল। ধরে রাখা কিছুটা কষ্টসাধ্য আমার জন্য। বলতে পারেন অনেকটা সুতোর ওপর দাঁড়িয়ে থেকে অভিনয় করতে হয়েছে।আর ‘কামিং সুন’?এখানে আমার চরিত্রের নাম ফয়সাল। জাপানে থাকি। সেখানে ভালো চাকরি করছিলাম। সুখেই কাটছিল সবকিছু। কিন্তু হঠাৎ সব ছেড়ে দেশে আসি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এর আগে আমি এই পরিচালকের সিরিয়াস একটা কথা ছিল, প্রিয় পারভীন, হাওয়াই মিঠাই, উচ্চমাধ্যমিক সমাধান ও চৌধুরী সাহেবের ফ্রি অফার নামের এক ঘণ্টার নাটকে কাজ করেছি। কোনো অভিনেতা যখন একটা চরিত্রে খুব ভালো করেন, তখন অন্য পরিচালকেরা একই ধরনের চরিত্রের প্রস্তাব নিয়ে আসেন। কিন্তু শরাফ আহমেদের নাটকগুলোতে এর ব্যতিক্রম হয়েছে। সব কটি চরিত্রই একেবারে আলাদা।ঈদে কয়টি নাটকে কাজ করেছেন?ঠিক সংখ্যাটা বলতে পারছি না। তবে অনেক নাটকে অভিনয় করেছি। এর মধ্যেও এক ঘণ্টার নাটক ও ধারাবাহিক রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাউদ্দিন লাভলুর কথা দিলেম তো? ও হিরো, মুহাম্মদ মুস্তফা কামালের দেনমোহর, ইশতিয়াক আহমেদের ঈদের ডায়েরি এবং ফারুক হোসেনের দুই প্রেমিক।নতুন চলচ্চিত্রের খবর কী?ঈদের পর মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রে কাজ শুরু করব। এখন পুরো মনোযোগ টেলিভিশনে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এরই মধ্যে আমার আরেকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম প্রজাপতি। চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান ও মৌসুমী। বিনোদন প্রতিবেদক