এখন ব্যবসার দিকে ঝুঁকেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাজটা করেছিলাম বছর পাঁচ-ছয়েক আগে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষেই করা হয়েছিল। গল্পটা চমৎকার। নাটকে জয়ার সঙ্গে আমার সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়। পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের দাওয়াতপত্রের লেখা নিয়ে জটিলতা তৈরি হয়। কেউ চাচ্ছে তা ইংরেজিতে লেখা হোক, আবার কেউ চাচ্ছে বাংলায়।’ শেকড় নাটকটি নিয়ে এভাবেই বললেন লিটু আনাম। এনটিভিতে আজ রাতে আবার দেখানো হবে নাটকটি। কথা হলো লিটু আনামের সঙ্গে। শুটিংয়ে নাকি?না, বেড়াতে যাচ্ছি। আমার ব্যবসায়িক পার্টনার আর তাঁদের পরিবারের সঙ্গে আজকের দিনটা কাটাব। অভিনয়ের বাইরে আপনি আর কিছু করছেন নাকি?হ্যাঁ, এখন ব্যবসার দিকে ঝুঁকেছি। আমি একটি প্রতিষ্ঠানের পরিচালক। তাজমহল গ্রুপ। বিভিন্ন ধরনের ব্যবসা আছে আমাদের। অভিনয়ের ফাঁকে যেটুকু সময় পাই, ততক্ষণ অফিসে সময় দিই। অফিস উত্তরায়। আর এখন বেশির ভাগ শুটিং উত্তরাতেই হয়। তাই তেমন ঝামেলা হয় না।আপনার ছেলেমেয়ের খবর কী?আমার ছেলে হিং আর মেয়ে টিং। ওরা খুব ভালো আছে। ওদের বয়স হলো দুই মাস ২০ দিন। রাতের পুরো সময় ওদের নিয়েই থাকি। কারণ, ওরা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। আমি একজনকে কোলে নেই, হূদি নেয় আরেকজনকে। ওদের জন্য আমার রাতের ঘুম একটু কম হচ্ছে। তবে আমরা দারুণ আছি। হঠাৎ ব্যবসায়ী হওয়ার আগ্রহ হলো কেন?আমার কিন্তু স্বপ্ন, শিল্পপতি হব। অভিনয় তো অনেক করেছি। এবার অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করেছি। কমার্সের ছাত্র ছিলাম। তাই ওই দিকটা আমাকে সব সময়ই টানে।আপনার স্ত্রী হূদি হকের ধারাবাহিক ‘ইকারুসের ডানা’র প্রচার শেষ হলো। এরপর তিনি কিছু ভেবেছেন?হ্যাঁ, আরেকটি ধারাবাহিক লেখার কাজ শুরু করেছে। বাচ্চাদের সময় দেওয়ার ফাঁকে এই কাজটি হূদি করছে। আর কিছুদিন পর পরিচালনা শুরু করবে।