এখন মদিনা চরিত্রটি করছি আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। এটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। এতে অভিনয় করছেন অহনা। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ নাটকে মদিনা চরিত্রে এর আগে অভিনয় করেছেন বাঁধন। এখন আপনি করছেন।হ্যাঁ, মদিনা চরিত্রটি আমার করার কথা ছিল না। নাটকের হেলেনা চরিত্রের জন্য পরিচালক মাহফুজ আহমেদ আমার সঙ্গে কথা বলেছিলেন। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি। হঠাৎ তিনি আমাকে মদিনা চরিত্রটি করার জন্য বললেন। নাটকটির অনেকগুলো পর্ব দেখা হয়েছিল। তাই মদিনা চরিত্রটি সম্পর্কে ধারণা ছিল। কাজ শুরু করার পর নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাকে কিন্তু নোয়াখালীর আঞ্চলিক ভাষার সংলাপে বেশ সাবলীল মনে হচ্ছে। আগেই বলে রাখি, আমি কিন্তু বরিশালের মেয়ে। শুরুতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে খুব সমস্যা হতো। তবে পরিচালক এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। চৈতা পাগল নাটকে কাজ করতে এসে এখন আমি পুরোদস্তুর নোয়াখালীর মেয়ে হয়ে গেছি। অন্যান্য নাটকের শুটিং করার সময়ও নোয়াখালীর অঞ্চলিক ভাষা চলে আসে। নাটকে কাজের ব্যস্ততা কেমন?মাঝে পড়াশোনার ব্যস্ততার জন্য সেভাবে কাজ করতে পারিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেছি। তাই এখন নাটকে যথেষ্ট সময় দিতে পারছি। চৈতা পাগল ছাড়াও এখন দেখানো হচ্ছে শাফায়েত মনসুরের নট আউট, দিল মোহাম্মদের উড়ালপঙ্খী মন এবং রাজীব আহমেদের ছাত্রীনিবাস। নতুন শুটিং করছি শাহজাদা মামুনের অনটেস্ট, রিপন খানের পুরান ঢাকা সোসাইটি অব উত্তরা আর কমল চৌধুরীর বকুলপুরের যাত্রী। কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করছি। আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করছেন। ওটার কী খবর?এখন কাজ করছি শাকিব খানের বিপরীতে দুই পৃথিবী চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন এফ আই মানিক। আমার প্রথম চলচ্চিত্র ছিল রাকিবুল আলমের চাকরের প্রেম। এখানে আমিন খানের বিপরীতে অভিনয় করেছি। ২০১০ সালের শেষ দিকে আরটিভি প্রযোজিত আরেকটি চলচ্চিত্রেও কাজ করি।