এখন মাঠ খুব মিস করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিন্দু জানালেন, ইদানীং তিনি এক ঘণ্টার নাটকেই বেশি কাজ করছেন। তবে বৈশাখী টিভিতে আজ রাতে প্রচারিত হবে বিন্দু অভিনীত ধারাবাহিক নাটক পথের দাবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনা করেছেন এ ডি দুলাল। নাটকটিতে অভিনয় করছেন বিন্দু।কেমন আছেন?কাজের চাপে বুড়িয়ে যাচ্ছি।বলেন কী! কী এমন কাজ করছেন?কাজ তো হচ্ছেই, আর আমি এখন যে নাটকটিতে অভিনয় করছি, সেই চরিত্রটিই ও রকম। স্বামী আর সন্তান নিখোঁজ। তাদের খোঁজ করতে গিয়ে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার যা বয়স, দেখে মনে হবে তার চেয়ে অন্তত ২০ বছর বেশি। নাটকটির নাম আমার নিমগ্নতার স্রোত। ধারাবাহিক নাটকে অভিনয় কম করছেন কেন?কারণ এক ঘণ্টার নাটক বেশি করছি। এক ঘণ্টার নাটকে কাজের মজাই আলাদা। এখন কিন্তু এক ঘণ্টার যথেষ্ট মানসম্মত নাটক তৈরি হচ্ছে। আর ধারাবাহিকের জন্য প্রতি মাসেই সময় দিতে হয়। অনেক ঝামেলা পোহাতে হয়।বিপিএল তো শেষ। আপনি ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের শুভেচ্ছাদূত হয়েছিলেন। এরপর কী ভাবছেন?এখন মাঠ খুব মিস করছি। কারণ বিপিএলের সময় প্রায় প্রতিদিনই মাঠে গিয়েছি, খেলা দেখেছি, খেলোয়াড়দের সঙ্গে আড্ডা দিয়েছি। এখন দেশের মাটিতে এশিয়া কাপ ক্রিকেট হচ্ছে, আমি শুটিং করছি। তবে বিপিএলের অভিজ্ঞতা থেকে এবার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলছি। চলচ্চিত্রে কাজের কী খবর?সোহেল আরমানের এই তো প্রেম ছবির কাজ শুরু করেছিলাম বছর তিনেক আগে। এখন ছবির ডাবিং করছি। তবে ছবির ‘আমি তোমার মনের ভেতর’ গানটির শুটিং বাকি আছে। ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।