প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাএইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ১ এপ্রিল। সময় খুব বেশি নেই। এ সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করতে হবে। তবে মূল প্রস্তুতি হয়ে গেছে আগেই। এখন শুধু রিভিশন করার সময়। পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে, তাই এখন থেকেই রুটিন দেখে পড়লে ভালো ফল করা সম্ভব। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি বিভাগের প্রতিটি বিষয়ের জন্য বেশি সময় পাওয়া যাবে। প্রতিটি বিষয়ের জন্য সময় ভাগ করে আগে থেকেই রিভিশন করতে হবে। এবার থেকেই এইচএসসি পরীক্ষায় বাংলায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি শুরু হচ্ছে, তাই শিক্ষার্থীদের ভালো করে পুরো বই পড়তে হবে। প্রশ্ন পাওয়ার পর ভয় না পেয়ে প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। এ সময় অহেতুক চিন্তা না করে শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে। সবার জন্য শুভকামনা রইল।