এখনই বিয়ে নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুরের কোনো ছবি মুক্তি পেলেই দর্শকেরা স্রোতের মতো ছোটে ছবিঘরের দিকে। এতে নির্মাতাদের যেমন রমরমা অবস্থা, কারিনারও দিন কাটছে ফুরফুরে মেজাজে। তিনি নিজেই স্বীকার করেছেন, জীবনটা এখন বেশ সুখেই কাটছে। এর সঙ্গে তাল মিলিয়ে গুঞ্জনও থেমে নেই। হালে শোনা যাচ্ছে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করছেন কারিনা। বর আর কে? জানেদোস্ত সাইফ আলী খান। কিন্তু কারিনা বলছেন অন্য কথা। তিনি বলেন, ‘লোকজন আমার বিয়ের সময় ঠিক করছে, আমার বিয়ের পোশাকের নকশা করছে, এমনকি মধুচন্দ্রিমার পরিকল্পনাও সাজাচ্ছে, অথচ আমিই জানি না! ভারি মজা তো!’ অবশেষে কারিনা সাফ সাফ বলে দিয়েছেন, সাইফের সঙ্গে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু এ মুহূর্তে তিনি শাদির মধ্যে নেই। টিএনএন।